জনসাধারণের নিকট থেকে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে 'সন্ধ্যা ব্যাংক লি' কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করবে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: জনসাধারণের নিকট থেকে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে 'সন্ধ্যা ব্যাংক লি.' মিশ্র ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করবে। আমানত ব্যাংকিং ও বিনিয়োগ বা বিশেষ ব্যাংকিংয়ের সমন্বয়ে মিশ্র ব্যাংক গড়ে ওঠে। যেমন- বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি খাতের উন্নয়নে প্রতিষ্ঠিত হলেও এ ব্যাংক জনসাধারণের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকের ন্যায় আমানত সংগ্রহ, অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেয়। সে কারণে এই ব্যাংককে মিশ্র ব্যাংকও বলা হয়। উদ্দীপকে 'সন্ধ্যা ব্যাংক লি.' কৃষকদের ঋণদান ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের জন্য কৃষি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ব্যাংকটি কৃষি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে লাভজনক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জনসাধারণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহের সিদ্ধান্ত নেয়। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, ব্যাংকটি মিশ্র ব্যাংকিং কার্যক্রমে প্রবেশ করে। মিশ্র ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করায় 'সন্ধ্যা ব্যাংক লি.' জনসাধারণ কাছ থেকে অর্থ জমা গ্রহণ করতে পারবে। ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকের ন্যায় গ্রাহকদের অর্থ উত্তোলন ও ঋণ সুবিধা দিতে পারবে পাশাপাশি ব্যাংকটি কৃষি খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখবে। তাই বলা যায়, জনসাধারণের নিকট থেকে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে 'সন্ধ্যা ব্যাংক লি. মিশ্র ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনসাধারণের নিকট থেকে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে 'সন্ধ্যা ব্যাংক লি' কো…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর