প্রতিষ্ঠার শুরুতে 'সন্ধ্যা ব্যাংক লি.' কোন ধরনের ব্যাংকিং শুরু করে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠার শুরুতে 'সন্ধ্যা ব্যাংক লি.' বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষি ব্যাংকিং শুরু করে। কৃষি ব্যাংক দেশের কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে কৃষকদের অর্থসংস্থানের জন্য প্রতিষ্ঠিত। এ ধরনের ব্যাংকের মূল কাজ হলো স্বল্প সুদে কৃষি যন্ত্রপাতি, সার, বীজ তথা কৃষি উন্নয়নে প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করা। উদ্দীপকে কৃষকদের ঋণদান ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তায় 'সন্ধ্যা ব্যাংক লি.' প্রতিষ্ঠিত হয়। মূলত কৃষি খাতে উন্নয়নের জন্য বিশেষায়িত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় কৃষি ব্যাংক। এ ব্যাংক কৃষকদের সহজশর্তে ঋণদান ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করে থাকে। 'সন্ধ্যা ব্যাংক লি.' এর কার্যক্রমের সাথে কৃষি ব্যাংকের কার্যক্রমের সামঞ্জস্যতা বিদ্যমান। তাই বলা যায়, প্রতিষ্ঠার শুরুতে 'সন্ধ্যা ব্যাংক লি.' বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষি ব্যাংকিং শুরু করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠার শুরুতে 'সন্ধ্যা ব্যাংক লি.' কোন ধরনের ব্যাংকিং শুরু করে?…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর