উদ্দীপকে বর্ণিত জনাব জহিরুল ইসলাম তার ব্যবসায়ে ইন্টারনেট ব্যবহার করে কোন কোন ধরনের সুবিধা পেতে পারেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব জহিরুল ইসলাম তার ব্যবসায়ে ইন্টারনেট ব্যবহার করে বিল পরিশোধ, অর্থ স্থানান্তর প্রভৃতি সুবিধা পেতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত ব্যাংকিং কার্যক্রমকেই ইন্টারনেট ব্যাংকিং বলা হয়। এক্ষেত্রে ব্যাংকের শাখাগুলো একটি ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত থাকে। এর মাধ্যমে গ্রাহক ঘরে বসেই আর্থিক লেনদেনসহ অন্যান্য ব্যাংকিং কার্যাবলি সম্পন্ন করতে পারেন। এতে গ্রাহকদের ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন হয় না। জনাব জহিরুল ইসলাম দীর্ঘদিন যাবত ব্যবসায়ের সাথে জড়িত। তিনি তার ব্যবসায়িক কার্যক্রমকে আধুনিকায়নের লক্ষ্যে ইন্টারনেট ব্যাংকিং- এর সাথে যুক্ত হন। এর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন। এছাড়াও তিনি বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি বিলসমূহ ইন্টারনেটের মাধ্যমে সহজেই দিতে পারেন। তাই বলা যায়, ব্যবসায়ের গতিশীলতা বাড়াতে এবং লেনদেন সহজতর ও দ্রুততর করতে জনাব জহিরুল ইসলাম ইন্টারনেট ব্যবহার করে উল্লিখিত সুবিধা পাবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব জহিরুল ইসলাম তার ব্যবসায়ে ইন্টারনেট ব্যবহার ক…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর