উদ্দীপকে বর্ণিত জনাব মিরাজ কোন ধরনের বিমা চুক্তি করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মিরাজ সম্পত্তি বিমাচুক্তি করেছেন। সম্পত্তি বিমার ক্ষেত্রে বিমাকৃত মহায়-সম্পদের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ বা আংশিক ক্ষতি হলে বিমাকারী প্রতিষ্ঠান বিমাগ্রহীতাকে সেমতো ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়। প্রিমিয়ামের বিনিময়ে বিমা কোম্পানি এ ধরনের চুক্তি করে থাকে। উদ্দীপকে জনাব মিরাজ তার আবাসিক ভবনটির জন্য ABC ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। আবাসিক ভবনটি হলো স্থায়ী সম্পদ। এ ধরনের সম্পদের ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রাপ্তির আশায় সম্পত্তি বিমা করা হয়ে থাকে। এক্ষেত্রে ক্ষতি হলে বিমাপ্রতিষ্ঠান বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাই বলা যায়, জনাব মিরাজ তার আবাসিক ভবনের জন্য সম্পত্তি বিমা করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব মিরাজ কোন ধরনের বিমা চুক্তি করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর