বিমা নীতির আলোকে ABC কোম্পানি কর্তৃক বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানানোর যৌক্তিকতা আছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: আর্থিক ক্ষতিপূরণ নীতির আলোকে ABC কোম্পানি কর্তৃক বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানোর যৌক্তিকতা আছে সম্পত্তি বিমাচুক্তি ক্ষতিপূরণের চুক্তি। এক্ষেত্রে বিমাকৃত সম্পদের বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাগ্রহীতা আর্থিক ক্ষতিপূরণ নীতির আলোকে ক্ষতিপূরণ প্রদান করে থাকে, অন্যথায় নয়। উদ্দীপকে জনাব মিরাজ তার আবাসিক ভবনটির জন্য ABC ইন্স্যুরেন্স কোম্পানির সম্পত্তি বিমাচুক্তি সম্পাদন করেন। চুক্তির মেয়াদকাল ৬ মাস। মেয়াদ শেষ হলে জনাব মিরাজ বিমাদাবির আবেদন জানায়। বিমার মেয়াদকালে কোনো ক্ষতি সংঘটিত না হওয়ায় ABC কোম্পানি জনাব মিরাজের বিমাদাবি পরিশোধ করতে তাই অস্বীকৃতি জানায়। সম্পত্তি বিমার ক্ষেত্রে বিমাকৃত সহায়-সম্পদের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ বা আংশিক ক্ষতি হলে বিমাকারী প্রতিষ্ঠান বিমাগ্রহীতাকে সেমতো ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়। এক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ নীতি অনুসরণ করা হয়। এরূপ বিমাচুক্তিতে প্রিমিয়াম এককালীন প্রদত্ত হয়। বিমার নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ক্ষতি না হলে প্রাপ্ত প্রিমিয়াম বিমা কোম্পানির লাভ হিসেবে গণ্য হয়। উদ্দীপকে জনাব মিরাজের বিমাকৃত সম্পদের ক্ষতি না হওয়ায় ABC কোম্পানি তাই বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা নীতির আলোকে ABC কোম্পানি কর্তৃক বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর