উদ্দীপকে ক্ষতিগ্রস্ত গাড়িটি হস্তান্তরে অস্বীকৃতি যৌক্তিক ছিল কি? তোমার মতামত দাও ।
উত্তর: স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও উদ্দীপকে গাড়িটি হস্তান্তরে অস্বীকৃতি যৌক্তিক ছিল না। সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এ নীতিকেই স্থলাভিষিক্ততার নীতি বলে। উদ্দীপকে দেখা যায়, জনাব উসমি ৩০ লক্ষ টাকার বিমাকৃত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পর ক্ষতিগ্রস্ত গাড়িটি বিমা কোম্পানি দাবি করায় জনাব উসমি তা হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পরে তা প্রদানে বাধ্য হন। স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উদ্দীপকে জনাব উসমির গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত গাড়িটির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি। যেহেতু বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির জন্য সম্পূর্ণ ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে তাই ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক এখন বিমা কোম্পানি। সুতরাং বলা যায়, সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও জনাব উসমি কর্তৃক ক্ষতিগ্রস্ত গাড়িটি হস্তান্তরে অস্বীকৃতি যৌক্তিক ছিল না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ক্ষতিগ্রস্ত গাড়িটি হস্তান্তরে অস্বীকৃতি যৌক্তিক ছিল কি? ত…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর