উদ্দীপকে রাকিবের বাবা কোন ধরনের ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিলেন এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাকিবের বাবা অনাবাসিক বহিস্থ হিসাব খুলতে পরামর্শ দিয়েছেন। কোনো নাগরিক প্রবাসে অবস্থানকালে দেশের কোনো ব্যাংকের শাখায় হিসাব খুললে তাকে অনাবাসিক বহিস্থ হিসাব বলে। এক্ষেত্রে সঞ্চয়ী বা স্থায়ী হিসাব খোলা হয়। এ ধরনের হিসাবে বিদেশ থেকে পাঠানো অর্থ | দেশীয় মুদ্রায় রূপান্তর করে জমা রাখা হয়। উদ্দীপকের রাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার বাবা একজন প্রবাসী। রাকিবের পড়াশোনা ব্যয় ও পরিবারের খরচের অর্থ বিদেশ থেকে ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য তার বাবা একটি ব্যাংক হিসাব খুলতে বলেছেন। এক্ষেত্রে রাকিবকে এমন একটি হিসাব খুলতে হবে যে হিসাবের মাধ্যমে বিদেশ থেকে সরাসরি অর্থ পাঠানো যায়। হার অনাবাসিক বহিস্থ হিসাবেই এভাবে বিদেশে অবস্থান করেও দেশীয় ব্যাংকে অর্থ পাঠানো যায়। এরূপ হিসাবে বিদেশ থেকে প্রেরিত পূর্ব দেশীয় মুদ্রায় রূপান্তর করে জমা রাখা হয়। তাই বলা যায়, অর্থ লেনদেন নিরবচ্ছিন্ন রাখার জন্যই রাকিবের বাবা অনাবাসিক বহিস্থ হিসাব খুলতে বলেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রাকিবের বাবা কোন ধরনের ব্যাংক হিসাব খোলার পরামর্শ দিলেন এব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর