অন্য আরেকটি ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব আসলাম বিস্তৃত ব্যাংকিং সেবা গ্রহণের উদ্দেশ্যে অন্য আরেকটি ব্যাংকে হিসাব খোলা যৌক্তিক হবে। একাধিক শাখার মাধ্যমে পরিচালিত ব্যাংককে শাখা ব্যাংক বলা হয়। শাখা ব্যাংকের কার্যক্রম প্রধান অফিস কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এ ব্যাংক বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদানে সক্ষম। উদ্দীপকে জনাব আসলাম প্রথমে 'কচা' ব্যাংকে হিসাব খুলে ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করেন। তিনি দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীদের থেকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে ব্যর্থ হচ্ছে, কেননা 'কচা' ব্যাংকটি হলো একক ব্যাংক। তাই 'কচা' ব্যাংকের ব্যবস্থাপক তাকে - অন্য আরেকটি ব্যাংক তথা শাখা ব্যাংকে হিসাব খুলতে বলেন। উদ্দীপকে জনাব আসলামের ব্যবসার পরিসর বেড়ে যাওয়ায় তাকে সারাদেশে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হচ্ছে। তাই যে ব্যাংকের শাখা সারাদেশে বিস্তৃত সে ব্যাংকেই তার হিসাব খোলা প্রয়োজন। এ ক্ষেত্রে শাখা অফিসের অস্তিত্ব থাকায় শাখা ব্যাংকে হিসাব খোলার জন্য ব্যাংক ব্যবস্থাপক জনাব আসলামকে পরামর্শ দিলেন। এ ব্যাংকে হিসাব খুলে জনাব আসলাম দেশের যেকোনো স্থানে ব্যাংকিং লেনদেন করতে পারবেন। তাই বলা যায়, জনাব আসলামের জন্য অন্য আরেকটি ব্যাংকে হিসাব খোলা যৌক্তিক হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
অন্য আরেকটি ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর