উদ্দীপকে বর্ণিত জনাব রাসেলের ইলেকট্রনিক কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব রাসেলের ইলেকট্রনিক কার্ডটি ডেবিট কার্ড। ডেবিট কার্ড দ্বারা গ্রাহক জমা টাকা উত্তোন্ন, অর্থ স্থানান্তর ও কেনাকাটা করতে পারেন। তবে এ কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার প্রয়োজন হয়। উদ্দীপকে জনাব রাসেল ব্যাংকিং লেনদেন সহজে সম্পাদন করতে চান। তাই তিনি চেকের পরিবর্তে একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন। এ কার্ড দ্বারা তিনি ২৪ ঘণ্টার যেকোনো সময় এটিএম থেকে অর্থ উত্তোলন ও অর্থ স্থানান্তর করতে পারবেন। এটি অনেকটা চেকের বিকল্প হিসেবে কাজ করে। তবে ব্যাংক হিসাবে টাকা জমা থাকাসাপেক্ষে এ কার্ড দ্বারা লেনদেন করা যায়। সুতরাং বলা যায়, জনাব রাসেলের ইলেকট্রনিক কার্ডটি হলো ডেবিট কার্ড।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব রাসেলের ইলেকট্রনিক কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর