উদ্দীপকে রাকিব কোন হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করার কথা ভাবছেন? যুক্তিসহ ব্যাখ্যা করো।
উত্তর: রাকিব ডিপোজিট পেনশন স্কিম হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা জমাবার কথা ভাবছেন । হিসাবের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়া হয়। মেয়াদ শেষে এককালীন অথবা কিস্তিতে দিসহ অর্থ তোলার সুযোগ থাকে। এ হিসাব সাধারণত দশ, পনেরো বা বিশ বছর মেয়াদের জন্য হয়ে থাকে ।উদ্দীপকের রাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার বাবা একজন প্রবাসী। তাই অর্থ প্রেরণের জন্য তাকে একটি ব্যাংক হিসাব খুলতে পরামর্শ দেন। এর পাশাপাশি রাকিব এখন প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অন্য একটি হিসাবে জমা রাখার কথা ভাবছেন। রাকিব মূলত ডিপোজিট পেনশন স্কিম হিসাবের কথা ভাবছেন। কারণ তিনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে জমানোর চিন্তা করছেন। এখানে দেখা যাচ্ছে, রাকিবের হিসাবের বৈশিষ্ট্য হলো টাকার পরিমাণের নির্দিষ্টতা এবং প্রতি মাসে জমাদান। এরকম বৈশিষ্ট্যসমূহ ডিপোজিট পেনশন স্কিম হিসাবে লক্ষ করা যায়। তাই বলা যায়, বৈশিষ্ট্য বিবেচনায় রাকিব ডিপোজিট পেনশন স্কিম হিসাব খোলার উদ্যোগ নিয়েছেন ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রাকিব কোন হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করার কথা ভাবছেন…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর