“নিরাপত্তাহীনতাই হলো ইলেকট্রনিক, ব্যাংকিং-এর প্রধান অন্তরায়”— ব্যাখ্যা করো ।
উত্তর: অসৎ উদ্দেশ্যে যে কেউ ক্ষতি সাধন করতে পারে বিধায় নিরাপত্তা ইলেকট্রনিক ব্যাংকিং-এর প্রধান অন্তরায়। উন্নত প্রযুক্তিনির্ভর দ্রুত, নির্ভুল ও বিস্তর ব্যাংকিং সেবা প্রদানের আধুনিক ব্যবস্থা হলো, ইলেকট্রনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং-এ সব লেনদেন কম্পিউটার ও প্রযুক্তিনির্ভর। ডেবিট, ক্রেডিট কার্ড ব্যবহারে PIN ব্যবহার করা হয়। গোপনে PIN হ্যাক করে গ্রাহকের ক্ষতি করা যায়। আবার, ব্যাংকের কম্পিউটার ও নেটওয়ার্ক ব্যবস্থায় অনুপ্রবেশ করে হ্যাকারগণ ব্যাংকের মূল্যবান তথ্য ও অর্থ জালিয়াতি করতে পারে । তাই ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থার প্রধান অন্তরায় হলো নিরাপত্তা।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
“নিরাপত্তাহীনতাই হলো ইলেকট্রনিক, ব্যাংকিং-এর প্রধান অন্তরায়”— ব্যা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর