জনাব জুয়েল আরও কী কী প্রক্রিয়া অবলম্বন করলে প্রতারণার হাত থেকে রক্ষা পেতেন? যুক্তিসহ ব্যাখ্যা করো।
উত্তর: জনাব জুয়েল যদি বাহক চেকের বদলে দাগকাটা চেক ব্যবহার করত তবে সে প্রতারণা হাত থেকে রক্ষা পেতে পারতো। যেই চেকের অর্থ ব্যাংক বাহককে চাহিবামাত্র প্রদান করে তাকে বাহক চেক বলে। অন্যদিকে বাহক হুকুম চেকের বাম পাশে দুটি সমান্তরাল রেখা টানলে তাকে দাগকাটা চেক বলে। দাগ কাটা চেক সহজে তৈরি ও হস্তান্তর করা যায় কিন্তু এক্ষেত্রে এর নিরাপত্তা কম থাকে, অন্যদিকে দাগ কাটা চেক সহজে করা না গেলেও এর নিরাপত্তা বেশি থাকে ফলে প্রতারণা হবার সম্ভাবনাও কম থাকে। উদ্দীপকে জনাব জুয়েল তার সহকারীকে ৮ লক্ষ টাকার একটি চেক ব্যাংকে প্রদান করতে বললেও সে ওই চেকটি নিয়ে পালিয়ে যায়। এখানে একটি বাহক চেক হওয়ার কারণে হারুন এই প্রতারণা শিকার হয়। জুয়েন যদি তার ওই বাহক চেকের বাম পাশে সমান্তরাল দুটি রেখা টেনে দাগকাটা চেকে রূপান্তর করে দিত, তবে ওই চেক এর অর্থ একমাত্র আজাদ ছাড়া কেউ উত্তোলন করতে পারত না। কারণ ব্যাংক ওই চেকের অর্থ আজাদ এর হিসাবে স্থানান্তর করে দিত। ফলে আজাদ নিজ চেক ব্যবহারের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারত। এক্ষেত্রে জনাব জুয়েলের প্রতারণার কোনো সম্ভাবনা থাকতো না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব জুয়েল আরও কী কী প্রক্রিয়া অবলম্বন করলে প্রতারণার হাত থেকে রক্ষ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর