জনাব মিজানের তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করা উচিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়ী জনাব মিজান তার ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে চিন্তিত। তাদের জন্য তিনি বিমা করার চিন্তাভাবনা করেছেন। সেক্ষেত্রে তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য একক বিমাপত্রের আওতায় গোষ্ঠী বিমা করতে পারেন। গোষ্ঠী বিমার ক্ষেত্রে অনেক মানুষের জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয়। এক্ষেত্রে বিমাপত্রের সাথে বিমাকৃত ব্যক্তিদের বিবরণসমেত একটা তালিকা সংযুক্ত থাকে। তালিকাভুক্ত কোনো বিমাগ্রহীতা মারা গেলেও বিমাপত্র চালু থাকে। এরূপ বিমাপত্র সাময়িক বা মেয়াদি হতে পারে। সাময়িক হলে আবার নবায়নের সুযোগ থাকে। গোষ্ঠী বিমার ক্ষেত্রে অনেকগুলো ব্যক্তিকে একক বিমাপত্রের আওতায় বিমা করায় বিমা খরচ এবং সেই সাথে প্রিমিয়ামের হার অনেক কম হয়ে থাকে। তাই সার্বিক দিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকে কর্মীদের জন্য জনাব মিজানের গোষ্ঠী বিমা পলিসি গ্রহণ করা উচিত হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব মিজানের তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কোন ধরনের বিমা পলিসি গ্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর