মি. আলীর প্রাপ্ত চেকটি কোন ধরনের?
উত্তর: উদ্দীপকে মি. আলীর প্রাপ্ত চেকটি হলো বাহক চেক। যে চেকের অর্থ ব্যাংক চেকের বাহককে নগদে পরিশোধ করে তাকে বাহক চেক বলে। এ চেকের অর্থ যে কেউ ব্যাংক থেকে উত্তোলন করতে পারেন। উদ্দীপকে মি. আলী তার একজন দেনাদার থেকে ৫০,০০০ টাকার একটি চেক পেয়েছেন। তিনি চেকটির টাকা উত্তোলনের জন্য তার বাসার দারোয়ানকে ব্যাংকে পাঠান। বাসার দারোয়ান চেকটির টাকা উত্তোলন করে পালিয়ে যান। চেকটি বাহক চেক ছিল বিধায় চেকটির বাহক ব্যাংক থেকে সহজেই টাকা উত্তোলন করতে পেরেছেন। কেননা একমাত্র বাহক চেকের টাকাই ব্যাংক চেকের বাহককে নগদে প্রদান করে থাকে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. আলীর প্রাপ্ত চেকটি বাহক চেক ছিল।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. আলীর প্রাপ্ত চেকটি কোন ধরনের?
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর