রফিকের জন্য কোন ধরনের হিসাব উপযোগী- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রফিকের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী। যে হিসাবে যতবার খুশি অর্থ জমা রাখা যায় কিন্তু সপ্তাহে দু'বার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবের জমার বিপরীতে ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে। উদ্দীপকে রফিক স্বল্প ও স্থায়ী আয়ের ব্যক্তি। তিনি ব্যাংকে হিসাব খুলতে চান। সেক্ষেত্রে তার জন্য সঞ্চয়ী হিসাব অধিক উপযোগী হবে। স্বল্প ও স্থায়ী আয়ের ব্যক্তি হিসেবে তিনি যেকোনো সময় তার উদ্বৃত্ত অর্থ উক্ত হিসাবে জমা করতে পারবেন। প্রয়োজনে ব্যাংকের নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। এছাড়া তার সঞ্চিত অর্থের ওপর ব্যাংক তাকে স্বল্প হারে সুদ প্রদান করবে, যা তার অতিরিক্ত আয় সৃষ্টিতে সহায়ক হবে। তাই বলা যায়, রফিকের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
রফিকের জন্য কোন ধরনের হিসাব উপযোগী- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর