শফিক কী দেশীয় কোনো ব্যাংকে ব্যাংক হিসাব খুলতে পারবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শফিক দেশীয় কোনো ব্যাংকে অনাবাসিক বহিস্থ হিসাব খুলতে পারবেন। কোনো নাগরিক দেশের বাইরে অবস্থানকালে দেশের কোনো' শাখায় সঞ্চয়ী বা স্থায়ী হিসাব খুলতে পারেন। এরূপ হিসাবকে অনাবাসিক বহিস্থ হিসাব বলা হয়। এরূপ হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক সুদ বা মুনাফা প্রদান করে থাকে। উদ্দীপকে শফিক বিদেশে থাকেন। তিনি বিদেশ থেকে দেশীয় কোনো ব্যাংকে হিসাব খুলতে চান। সেক্ষেত্রে তিনি দেশীয় ব্যাংকে অনাবাসিক বহিস্থ হিসাব খুলতে পারবেন। শফিক দেশীয় কোনো ব্যাংকে তার ইচ্ছামতো সঞ্চয়ী হিসাব বা স্থায়ী হিসাব খুলতে পারেন। উক্ত হিসাবে বিদেশ থেকে প্রেরিত অর্থ দেশীয় মুদ্রায় রূপান্তরপূর্বক জমা রাখা হবে। জমাকৃত অর্থের ওপর ব্যাংক দেশীয় মুদ্রায় সুদ বা মুনাফা পরিশোধ করবে। এ ধরনের হিসাবকে অনাবাসিক বহিস্থ হিসাব বলা হয়। সুতরাং বলা যায়, শফিক দেশীয় কোনো ব্যাংকে অনাবাসিক বহিস্থ হিসাব খুলতে পারবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
শফিক কী দেশীয় কোনো ব্যাংকে ব্যাংক হিসাব খুলতে পারবে? উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর