মি. আলী কীভাবে প্রাপ্ত টাকার নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. আলী প্রাপ্ত চেকটিকে দাগকাটা চেকে রূপান্তরের মাধ্যমে চেকের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন। বাহক বা হুকুম চেকের উপরিভাগে বামকোণে আড়াআড়ি দুটি দাগ টেনে যে চেক প্রস্তুত করা হয়, তাকে দাগকাটা চেক বলে। এ চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয়। উদ্দীপকে মি. আলী তার দেনাদার থেকে একটি বাহক চেক পেয়েছিলেন। চেকটি তিনি তার বাসার দারোয়ানের মাধ্যমে ব্যাংকে প্রেরণ করেন। তবে তার বাসার দারোয়ান ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যান। মি. আলী বাহক চেকটির উপরিভাগে বামকোণে সমান্তরাল দুটি রেখা টেনে দিলে চেকটি দাগকাটা চেকে রূপান্তরিত হতো। সেক্ষেত্রে তার বাসার দারোয়ান চেকটির টাকা উত্তোলন করতে পারত না। কারণ দাগকাটা চেকের টাকা ব্যাংক নগদে পরিশোধ করে না। চেকে উল্লিখিত ব্যক্তির ব্যাংক হিসাবে চেকটি জমা দিয়ে পরবর্তীতে টাকা উত্তোলন করতে হয়। তাই এই চেক অন্যান্য চেক অপেক্ষা অধিক নিরাপদ। সুতরাং বলা যায়, মি. আলী তার প্রাপ্ত বাহক চেকটিকে দাগকাটা চেকে রূপান্তর করলে প্রাপ্ত টাকার নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. আলী কীভাবে প্রাপ্ত টাকার নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন? বিশ্লেষ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর