"উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমটি দেশের ঋণ প্রবাহ বৃদ্ধি করবে।"- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হার নীতির প্রয়োগ দেশের ঋণ প্রবাহ বৃদ্ধি করবে না বলে আমি মনে করি। বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে প্রথম শ্রেণির বিল বা সিকিউরিটিসমূহ বাট্টা করে নেয়, সে হারকে ব্যাংক হার বলে। ব্যাংক হারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ কৌশল হলো ব্যাংক হার নীতি। উদ্দীপকে মিডল্যান্ড ব্যাংক তারল্য সংকটে পড়ায় ৫% হারে বাট্টাকৃত বিলগুলো পুনঃবাট্টাকরণের সিদ্ধান্ত নেয়। তবে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে কৌশলভিত্তিক ৫% বাট্টার হার নির্ধারণ করে। ফলে লাভ-ক্ষতির কথা বিবেচনা করে মিডল্যান্ড ব্যাংক বিল পুনঃবাট্টাকরণ থেকে বিরত থাকে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ব্যাংক হার নীতি প্রয়োগ করে। মিডল্যান্ড ব্যাংক তারল্য সংকটে পড়ায় পূর্বের ন্যায় গ্রাহকদের ঋণ দিতে সক্ষম হবে না। আবার কেন্দ্রীয় ব্যাংক ৫% বাট্টার হার নির্ধারণ করায় বিল বাট্টাকরণে উক্ত ব্যাংকের লাভ হবে না। তাই বিল বাট্টাকরণ থেকে বিরত থাকায় উক্ত ব্যাংকের তারল্য বা নগদ অর্থ বাড়বে না। ফলে বাজারে ঋণ প্রবাহ বাড়বে না। যদি কেন্দ্রীয় ব্যাংক বাট্টার হার ৫% এর কম নির্ধারণ করত সেক্ষেত্রে মিডল্যান্ডের ব্যাংকের তারল্য বাড়ত এবং ঋণদানে সক্ষম হতো। তাই বলা যায়, উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হার নীতির প্রয়োগ দেশের ঋণ প্রবাহ বৃদ্ধি করবে না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমটি দেশের ঋণ প্রবাহ ব…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর