হিসাব খুলতে পরিচয়করণের প্রয়োজন পড়ে কেন তা ব্যাখ্যা কর।
উত্তর: গ্রাহকের নামে যে হিসাব খুলে ব্যাংক অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ প্রদান করে তাকে ব্যাংক হিসাব বলে। ব্যাংক হিসাব খুলতে আগ্রহী এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবেদনপত্রের নির্দিষ্ট কলামে পরিচয়দানকারী ব্যক্তির পরিচয় স্পষ্টভাবে লিখতে হয়।পরিচয়দানকারী ব্যক্তিকে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবধারী হতে হয়। ভবিষ্যৎ হিসাবের জালিয়াতি ও জুয়াচুরি রোধে ব্যাংক এ ব্যবস্থা নিয়ে থাকে। এছাড়া যেকোনো সমস্যা হলে বা গ্রাহক সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য জানার প্রয়োজন থাকলে পরিচয়দানকারীর সাথে আলোচনা করলেই সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। তাই হিসাব খুলতে পরিচয়করণের প্রয়োজন পড়ে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
হিসাব খুলতে পরিচয়করণের প্রয়োজন পড়ে কেন তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর