উদ্দীপকের কার্যক্রমটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির অন্তর্ভুক্ত তা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কার্যক্রমটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতির প্রয়োগ। বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে প্রথম শ্রেণির বিল বা সিকিউরিটিসমূহ বাট্টা করে নেয়, সে হারকে ব্যাংক হার বলে। ব্যাংক হারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ কৌশল হলো ব্যাংক হার নীতি। উদ্দীপকে মিডল্যান্ড ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। গত মাসে তাদের তারল্য অবস্থা ভালো থাকায় অন্যান্য কোম্পানির বিনিময় বিল ও প্রাপ্য বিল ৫% হারে বাট্টা করে। বর্তমান মাসে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। তাই কেন্দ্রীয় ব্যাংকের নিকট পূর্বের বাট্টাকৃত বিলগুলো পুনরায় বাট্টাকরণের সিদ্ধান্ত দেয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ৫% হারেই বিলগুলো পুনরায় বাট্টাকরণের প্রস্তাব দেয়। মূলত বাজারে ঋণ প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক কৌশলভিত্তিক এ হার নির্ধারণ করে, যা ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতির প্রয়োগ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কার্যক্রমটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর