কোন নীতির আওতায় জনাব রাহাত বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রাহাত আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমাপ্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন। বিমা হলো সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। আর্থিক ক্ষতিপূরণ নীতি অনুসারে চুক্তিতে উল্লেখ কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে। উদ্দীপকে জনাব রাহাত তার ব্যক্তিগত গাড়ির জন্য ২৫ লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জনাব রাহাত উক্ত ক্ষতিপূরণ দাবি করে বিমাদাবি পেশ করার পর বিমা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। আর্থিক ক্ষতিপূরণ নীতি অনুযায়ী, বিমাকৃত বিষয়বস্তু যৌক্তিক কারণে আংশিক বা সম্পূর্ণ ক্ষতি যাই হোক না কেন বিমা কোম্পানি তা পূরণে আইনত বাধ্য। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রাহাত আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কোন নীতির আওতায় জনাব রাহাত বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর