বিমা প্রতিষ্ঠান কর্তৃক জনাব রাহাতের সর্বশেষ দাবিপূরণ না করার যৌক্তিকতা তুলে ধর।
উত্তর: স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমা প্রতিষ্ঠান কর্তৃক জনাব রাহাতের সর্বশেষ দাবিপূরণ না করা যৌক্তিক ছিল। স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমাকৃত সম্পত্তির সম্পূর্ণ ক্ষতিপূরণের পর ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা বিমা প্রতিষ্ঠান পায়। ফলে উক্ত সম্পত্তির ওপর বিমাগ্রহীতার অধিকার থাকে না। এ নীতি 'কেবল সামগ্রিক ক্ষতি এবং সম্পত্তি বিমার ক্ষেত্রের প্রযোজ্য। উদ্দীপকে লক্ষণীয় যে, জনাব রাহাতের বিমাকৃত গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে।পরবর্তীতে ক্ষতিগ্রস্ত গাড়িটি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ জনাব রাহাত দাবি করেন। তবে বিমা প্রতিষ্ঠান তা প্রদানে অস্বীকৃতি জানায়। স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উদ্দীপকে জনাব রাহাত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত গাড়িটির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি। যেহেতু বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেছে তাই ক্ষতিগ্রস্ত গাড়িটির বিক্রয়কৃত প্রাপ্ত অর্থের মালিক এখন বিমা কোম্পানি। তাই বলা যায়, বিমা প্রতিষ্ঠান কর্তৃক জনাব রাহাতের সর্বশেষ দাবিপূরণ না করা স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা প্রতিষ্ঠান কর্তৃক জনাব রাহাতের সর্বশেষ দাবিপূরণ না করার যৌক্তি…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর