প্রিমিয়ামের হার বেশি হলেও মি. সুমন অধিক সুবিধা পাবেন-এ বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রিমিয়ামের হার বেশি হলেও মেয়াদি বিমাপত্র করায় মি. সুমন অধিক সুবিধা পাবেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি এবং জীবিত থাকলে নিজেই বিমাদাবি পেয়ে থাকে, তাকে মেয়াদি বিমা বলা হয়। অপরপক্ষে বিমাপত্রে উল্লিখিত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে কেবল বিমাদাবি পরিশোধ করা হলে তাকে সাময়িক বিমাপত্র বলে। উদ্দীপকে মি. মারুফ সাময়িক বিমাপত্র গ্রহণ করেছেন। এরূপ বিমা নবায়নের সুযোগ থাকে। এছাড়া বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা না গেলে বিমাদাবি পরিশোধ করা হয় না। তাই প্রিমিয়াম কম। অপরদিকে, মি. সুমন মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। এরূপ বিমায় প্রিমিয়ামের হার বেশি হয়। সাময়িক বিমাপত্র অপেক্ষা মেয়াদি বিমাপত্র অধিক সুবিধাজনক। কারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত। বিমাগ্রহীতা মারা গেলে তার পরিবার বিমাদাবি পায়। ফলে পরিবারকে আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয় না। আবার জীবিত থাকলে সেক্ষেত্রে বিমাগ্রহীতা নিজেই বিমাদাবির অর্থ পেয়ে থাকে যা বিনিয়োগ সুবিধা কিংবা বৃদ্ধ বয়সের নিরাপত্তা হিসেবে কাজ করে। অন্যদিকে, সাময়িক বিমাপত্রে এ ধরনের সুবিধা পাওয়া যায় না। তাই প্রিমিয়ামের হার বেশি হলেও মি. সুমনের মেয়াদি বিমাপত্র অধিক সুবিধাজনক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
প্রিমিয়ামের হার বেশি হলেও মি. সুমন অধিক সুবিধা পাবেন-এ বক্তব্যের যথ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর