প্রথম অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহে কোন ধরনের ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথম অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহে ঋণদানের মাধ্যমে ভূমিকা রেখেছে। কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। কেননা ব্যাংকগুলো যখন তারল্য সংকটে পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে সংকট মোকাবিলা করতে পারে। অনুরূপভাবে, দেশের সরকারও প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ সহায়তা নিতে পারে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, দেশে হঠাৎ করে মুদ্রা সংকোচন দেখা দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। পাশাপাশি সরকারও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ যোগান দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে সহায়তা করেছে। এছাড়া নগদ জমার হার (CRR) কমিয়ে দিয়েও তারল্য সংকট নিরসনে ভূমিকা রেখেছে। পাশাপাশি সরকারকে ঋণ দিয়ে এ ব্যাংক সরকারের আর্থিক সংকট নিরসনে ভূমিকা রেখেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
প্রথম অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহে কোন ধরনের ভূমিকা রেখেছে? …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর