উদ্দীপকে উল্লিখিত কোন কার্ডের সেবা বেশি বিস্তৃত? সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত মি. রতনের ক্রেডিট কার্ড ও ভিসা ক্রেডিট কার্ডের মধ্যে ভিসা ক্রেডিট কার্ডের সেবা বেশি বিস্তৃত বলে আমি মনে করি। ক্রেডিট কার্ড হলো ঋণ সুবিধাসংবলিত কার্ড, যা দ্বারা গ্রাহক দেশের অভ্যন্তরে ব্যাংকিং লেনদেন করতে পারেন। অপরপক্ষে ভিসা ক্রেডিট কার্ড হলো আন্তর্জাতিক ক্রেডিট কার্ড, যা দ্বারা গ্রাহক দেশে ও বিদেশে ব্যাংকিং লেনদেন করতে পারেন। তবে ভিসা কার্ড ডেবিট বা ক্রেডিট উভয় কার্ডই হতে পারে। উদ্দীপকে মি. রতন ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যান। সেখানে তিনি শপিং করতে গিয়ে তার ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। পরবর্তীতে এমন সুবিধা বিবেচনায় তিনি একটি কার্ড নিতে চান যেখানে বিদেশ গিয়েও একই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ তিনি ভিসা ক্রেডিট কার্ড নিতে চান। মি. রতনের নিকট যে সাধারণ ক্রেডিট কার্ড আছে সেটা দ্বারা তিনি কেবল দেশের অভ্যন্তরে নগদ টাকা উত্তোলন ও ধারে কেনাকাটা করতে পারবেন। তবে তিনি ভিসা ক্রেডিট কার্ড সংগ্রহ করলে দেশে ও বিদেশে ব্যাংকিং লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে তিনি দেশের অভ্যন্তরে নির্দিষ্ট ঋণ সীমা পর্যন্ত অর্থ এটিএম থেকে নগদ উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। আবার একই সেবা তিনি বিদেশ ভ্রমণকালেও পাবেন। তাই বলা যায়, ভিসা ক্রেডিট কার্ডের সেবা বেশি বিস্তৃত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোন কার্ডের সেবা বেশি বিস্তৃত? সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর