মি. কামরুল তার ব্যাংক থেকে কোন ধরনের ব্যাংকিং সুবিধা পাচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. কামরুল তার ব্যাংক থেকে অনলাইন ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। ইলেকট্রনিক ব্যাংকিং সেবার একটি গুরুত্বপূর্ণ সেবা হলো অনলাইন ব্যাংকিং। এ ব্যবস্থার কারণে গ্রাহক ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে অন্য যেকোনো শাখায় লেনদেন করতে পারেন। উদ্দীপকে মি. কামরুল একজন ব্যবসায়ী। তার ব্যাংকে একটি হিসাব আছে। তিনি উক্ত ব্যাংকের যেকোনো শাখা থেকে তার চেক ভাঙাতে পারেন। এছাড়া যেকোনো পাওনাদারকে তিনি চেক ইস্যু করে দেনা-পাওনা নিষ্পত্তি করতে পারেন। তার ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা চালু থাকায় তিনি চেকের মাধ্যমে এ ধরনের সুবিধা পাচ্ছেন। ফলে তাকে নগদ অর্থ সর্বদা ব্যবহার করতে হয় না। তাই বলা যায়, মি. কামরুল তার ব্যাংকের অনলাইন ব্যাংকিং সুবিধা পাচ্ছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. কামরুল তার ব্যাংক থেকে কোন ধরনের ব্যাংকিং সুবিধা পাচ্ছে? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর