"মি. কামরুল চেক ব্যবহারের সমস্যা থেকেও এখন মুক্ত"-উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. কামরুল ব্যাংকের ডেবিট কার্ড সংগ্রহ করেছেন বিধায় তিনি চেক ব্যবহারের সমস্যা থেকেও এখন মুক্ত। চেকের মাধ্যমে গ্রাহক ব্যাংক কার্যদিবসে নগদ অর্থ উত্তোলন করতে পারেন। অপরপক্ষে, ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহক তার হিসাবে জমাকৃত টাকা এটিএম থেকে নগদ উত্তোলন করতে পারেন। ফলে ২৪ ঘণ্টার যেকোনো সময় এ সুবিধা নিতে পারেন। উদ্দীপকে মি. কামরুল একজন ব্যবসায়ী। তিনি চেকের মাধ্যমে ব্যবসায়িক দেনা-পাওনা নিষ্পত্তি করেন। পাশাপাশি নগদ অর্থের প্রয়োজনেও তিনি চেক ব্যবহার করেন। তবে চেক ব্যবহারে কিছু সমস্যা থাকায় তিনি উক্ত সমস্যা থেকে মুক্তি পেতে ব্যাংক থেকে একটি কার্ড সংগ্রহ করেছেন। অর্থাৎ তিনি ব্যাংক হিসাবের বিপরীতে ডেবিট কার্ড সংগ্রহ করেছেন। উদ্দীপকে মি. কামরুল চেক ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যায় পড়েন। কারণ ব্যাংক কার্যদিবস ব্যতীত চেক ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করা সম্ভব হয় না। তাই তিনি ব্যাংকের ডেবিট কার্ড সংগ্রহ করেছেন। এ কার্ড দ্বারা তিনি ২৪ ঘণ্টার যেকোনো সময়েই এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। প্রয়োজনে যেকোনো সময় অর্থ স্থানান্তর করতে পারবেন, যা চেক দ্বারা সম্ভব হয় না। তাই বলা যায়, ডেবিট কার্ড ব্যবহারের কারণে মি. কামরুল চেক ব্যবহারের সমস্যা থেকেও এখন মুক্ত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
"মি. কামরুল চেক ব্যবহারের সমস্যা থেকেও এখন মুক্ত"-উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর