নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ার ফলে প্রকৃত সরবরাহ অনেক বাড়বে- কিন্তু দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে। উদ্দীপকের আলোকে এর যথার্থতা ব্যাখ্যা কর।
উত্তর: নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ার ফলে প্রকৃত অর্থ সরবরাহ অনেক বাড়বে কিন্তু দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে-উক্তিটি যথার্থ। কেন্দ্রীয় ব্যাংক বাজারে অর্থ বা ঋণ সরবরাহ কাম্যমাত্রায় বজায় রাখার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ নিয়ন্ত্রণ সহায়ক ভূমিকা রাখে। তবে সরকারের ব্যাংক হিসেবেও এ ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনে দায়িত্ব পালন করে থাকে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, দেশে মুদ্রাসংকোচন দেখা দেওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। একই সাথে সরকারও আর্থিক সংকটের কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ যোগান দিতে সমস্যায় পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে কেন্দ্রীয় ব্যাংক ঋণদান ও অন্যভাবে ভূমিকা রাখলেও তা যথেষ্ট নয়। তাই সরকার কেন্দ্রীয় ব্যাংককে ১০ হাজার কোটি টাকার ব্যাংক নোট সরবরাহের নির্দেশ দেয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারের নির্দেশমতো ব্যাংক নোট বাজারে ছাড়লে বাজারে অর্থ সরবরাহ বাড়বে। একই সাথে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের আর্থিক সংকট দূর হবে। এক্ষেত্রে নেতিবাচক দিক হলো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি তথা মুদ্রাস্ফীতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কেননা নতুন ব্যাংক নোট ছাড়ায় জনগণের হাতে অলস অর্থের পরিমাণ বাড়বে। ফলে তাদের ভোগব্যয় বেড়ে যাবে। সে তুলনায় তাৎক্ষণিক উৎপাদন বৃদ্ধি সম্ভব হয় না বিধায় সেক্ষেত্রে দ্রব্যমূল্য বাড়ার প্রবণতা থাকে। তাই বলা যায়, নতুন ব্যাংক নোট বাজারে ছাড়লে প্রকৃত সরবরাহ অনেক বাড়বে কিন্তু দ্রব্যমূল্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ার ফলে প্রকৃত সরবরাহ অনেক বাড়বে- কিন্তু দ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর