বিমাচুক্তির কোন নীতির আলোকে উভয় বিমা কোম্পানি মি. খানকে ক্ষতিপূরণ প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিমাচুক্তির আনুপাতিক অংশগ্রহণের নীতির আলোকে উভয় বিমা কোম্পানি মি. খানকে ক্ষতিপূরণ প্রদান করে। একই সম্পত্তি একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করা যায়। এরূপ বিমা করা হলে যদি ঐ সম্পত্তির ক্ষতি হয় তবে বিমাকারী প্রতিষ্ঠানসমূহ বিমাকৃত অঙ্ক অনুসারে আনুপাতিক হারে ঐ ক্ষতিপূরণে বাধ্য থাকবে। এটিই হলো আনুপাতিক অংশগ্রহণের নীতি। উদ্দীপকে মি. খান তার কারখানার জন্য 'পপুলার' ও 'গ্রীন' নামক দুটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। তিনি একই বিষয়বস্তু দুটি বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা করেন। সুতরাং বলা যায়, মি. খান দ্বৈত বিমা গ্রহণ করেন। তাই মি. খানের কারখানার ১ লক্ষ টাকা ক্ষতি উভয় বিমা কোম্পানি সমান হারে তাকে প্রদান করে। দ্বৈত বিমার ক্ষেত্রে সম্পত্তির ক্ষতি হলে আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুসারে উভয় বিমা কোম্পানি আনুপাতিক হারে বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাই বলা যায়, ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমাচুক্তির আনুপাতিক অংশগ্রহণের নীতিটি অনুসৃত হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমাচুক্তির কোন নীতির আলোকে উভয় বিমা কোম্পানি মি. খানকে ক্ষতিপূরণ প…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর