ক্ষতিগ্রস্ত সম্পত্তি বিক্রয়মূল্যের উপর উভয় কোম্পানির দাবির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর উভয় কোম্পানির দাবি স্থলাভিষিক্তকরণ নীতি অনুসারে যৌক্তিক। স্থলাভিষিক্তকরণ নীতিটি সম্পূর্ণ ক্ষতির বেলায় প্রযোজ্য হয়। এ নীতি অনুসারে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ভগ্নাবশেষ অংশের মালিক হয় বিমা কোম্পানি। উদ্দীপকে মি. খান তার কারখানার জন্য 'পপুলার' ও 'গ্রীন' কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। অর্থাৎ মি. খান দ্বৈত বিমা পলিসি গ্রহণ. করেছেন। তাই তার সম্পত্তির ক্ষতিতে উভয় বিমা কোম্পানি তাকে সমান হারে ক্ষতিপূরণ প্রদান করে। মি. খানের কারখানার ১ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। উভয় বিমাকারী প্রতিষ্ঠান মি. খানকে সমান হারে ক্ষতিপূরণ প্রদান করে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়ের ২০ হাজার টাকা বিমা কোম্পানিগুলো দাবি করে। মি. খান তার ক্ষতিগ্রস্ত সম্পত্তির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রাপ্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত সম্পত্তির অবশিষ্টাংশ অংশের ওপর তার কোনো অধিকার থাকবে না। অবশিষ্টাংশের মালিক হবে বিমা কোম্পানি। স্থলাভিষিক্তকরণ নীতি অনুসারে এটাই যৌক্তিক। তাই বলা যায়, উদ্দীপকে উভয় বিমা কোম্পানির দাবি যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ক্ষতিগ্রস্ত সম্পত্তি বিক্রয়মূল্যের উপর উভয় কোম্পানির দাবির যৌক্তিকত…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর