মি. জামান কীরূপ বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. জামান মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের - বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে। উদ্দীপকে মি. জামান তার অবর্তমানে ছোট ছোট ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ৯ বছর মেয়াদের জন্য একটি বিমাপত্র 'গ্রহণ করেছেন। নির্দিষ্ট মেয়াদের জন্য তিনি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। সেক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে তিনি মারা গেলে তার উত্তরাধিকারীকে বিমাদাবি পরিশোধ করা হবে। আর জীবিত থাকলে তাকে বিমাদাবি পরিশোধ করা হবে। সুতরাং বলা যায়, মি. জামান মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. জামান কীরূপ বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর