উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের কোন বিশেষ কক্ষের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কক্ষ নিকাশ ঘরের কথা উল্লেখ করা হয়েছে। আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তিস্থলই হলো নিকাশ ঘর। এটি তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রাত্যহিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। কেন্দ্রীয় ব্যাংক এটি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ কক্ষ রয়েছে, যেখানে তালিকাভুক্ত ব্যাংকসমূহের পারস্পরিক দেনা-পাওনার নিষ্পত্তি হয়। এখানে বিশেষ কক্ষ বলতে নিকাশ ঘরকে বোঝানো হয়েছে। আন্তঃব্যাংকিং দেনা-পাওনা মূলত নিকাশ ঘরের মাধ্যমে নিষ্পত্তি হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ নিকাশ ঘরের সদস্য ব্যাংকগুলোর কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ কক্ষে বসে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘরের কথা উল্লেখ রয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের কোন বিশেষ কক্ষের কথা উল্লেখ করা হয়েছে? ব…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর