উদ্দীপকে 'A [গণিত] ব্যাংক লি. থেকে 'B [গণিত] ব্যাংক লি. দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করে- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ব্যাংক দুটির মধ্যে 'B [গণিত] ব্যাংক লি. শাখা ব্যাংক হওয়ায় ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করে-এর সাথে আমি একমত। যে ব্যাংকিং ব্যবস্থায় একটি অফিসের মাধ্যমে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে একক ব্যাংক বলে। পক্ষান্তরে, যে ব্যাংকিং ব্যবস্থায় অনেকগুলো শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে শাখা ব্যাংক বলে। উদ্দীপকে লক্ষণীয়, 'B [গণিত] ব্যাংক লি. দেশে-বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সুতরাং 'B [গণিত] ব্যাংক হলো শাখা ব্যাংক। অপরদিকে, 'A [গণিত] ব্যাংক একটি অফিসের মাধ্যমে সকল কার্যক্রম দেশেই পরিচালনা করে। তাই বলা যায়, 'A [গণিত] ব্যাংক হলো একক ব্যাংক। একক ব্যাংক অধিক মূলধন গঠনে অসমর্থ। এছাড়া অধিক পরিমাণ তারল্য সংরক্ষণ করায় ঋণদান ও বিনিয়োগ সামর্থ্য হ্রাস পায়। পক্ষান্তরে, শাখা ব্যাংক বৃহদায়তন প্রতিষ্ঠান বিধায় অধিক মূলধন গঠন এবং মূলধনের গতিশীলতা বাড়াতে সক্ষম হয়। ফলে ঋণদান ও বিনিয়োগ কার্যক্রম অনেক বিস্তৃতি লাভ করে। এতে করে দেশে কর্মসংস্থান ও মোট জাতীয় আয় বাড়ে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। তাই বলা যায়, শাখা ব্যাংক হিসেবে 'B [গণিত] ব্যাংক লি. দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A ব্যাংক লি. থেকে 'B ব্যাংক লি. দেশের অর্থনৈতিক উন্নয়নে…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর