উদ্দীপকে উল্লিখিত "মি. জাওয়াদের হুকুম চেকটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ”- এর সাথে আমি একমত।
বাহক চেকের অর্থ যে কেউ ব্যাংকে উপস্থাপনের মাধ্যমে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। অন্যদিকে হুকুম চেকের অর্থ চেকে উল্লিখিত প্রাপক বা অনুমোদনবলে প্রাপক ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না বিধায় তা অধিক নিরাপদ।
উদ্দীপকের মি. গালিব মি. করিমের নিকট থেকে ৫ লক্ষ টাকার একটি বাহক চেক পান। বাহক চেক হওয়ায় যে কেউ উক্ত চেকের অর্থ উত্তোলন করতে পারবেন। অন্যদিকে মি. জাওয়াদ গ্রামীণ ফ্যাশন লি. থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান যেখানে লেখা ছিল "মি.জাওয়াদকে অথবা আদেশানুসারে ২,০০,০০০ টাকা প্রদান করুন।” সাধারণত হুকুম চেকের মাধ্যমে এ ধরনের আদেশ প্রদান করা হয়ে থাকে।
মি. জাওয়াদের চেকটি হুকুম চেক বিধায় তা মি. গালিবের বাহক চেক অপেক্ষা বেশি নিরাপদ। কারণ হুকুম চেকের অর্থ শুধু মি. জাওয়াদকে ব্যাংক প্রদান করবে। মি. জাওয়াদ অন্য কাউকে এরূপ চেক বৈধ অনুমোদন করলে সেক্ষেত্রে অনুমোদন বলে প্রাপক চেকটির অর্থ উত্তোলন করতে পারবেন। এই চেক হারিয়ে গেলে তাই অন্যকেউ অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না। তাই বলা যায়, মি. জাওয়াদের হুকুম চেকটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ।