উদ্দীপকে হুমায়রার ব্যবহৃত কার্ডটি কোন ধরনের চুম্বকীয় কার্ড? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে হুমায়রার ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড। ব্যাংক তার গ্রাহককে হিসাবের বিপরীতে যে চুম্বকীয় প্লাস্টিক কার্ড সরবরাহ করে তাকে ডেবিট কার্ড বলে। এ কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। উদ্দীপকের হুমায়রা ব্যাংকের একটি চুম্বকীয় কার্ড ব্যবহার করেন।কার্ডটি দিয়ে তিনি যেকোনো সময় ব্যাংক জমাকৃত টাকা উত্তোলন করতে পারেন। ব্যাংক হিসাবের বিপরীতে মূলত ডেবিট কার্ডই দেওয়া হয়। হিসাবে পর্যাপ্ত টাকা থাকাসাপেক্ষে গ্রাহক এ ধরনের কার্ড দ্বারা নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। তাই বলা যায়, হুমায়রার ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে হুমায়রার ব্যবহৃত কার্ডটি কোন ধরনের চুম্বকীয় কার্ড? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর