উদ্দীপকে যে দুটি কার্ডের কথা উল্লেখ করা হয়েছে তন্মধ্যে কোন কার্ডটির সুবিধা তুলনামূলক বেশি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডেবিট ও ক্রেডিট কার্ড দুটির মধ্যে ক্রেডিট কার্ডটির সুবিধা তুলনামূল্ক বেশি। ডেবিট ও ক্রেডিট কার্ড উভয়টির মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারেন। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে যা ডেবিট কার্ডে নেই। উদ্দীপকে হুমায়রা তার কার্ডটি দিয়ে ব্যাংকে জমাকৃত টাকা তুলতে পারেন। সুতরাং তার কার্ডটি হলো ডেবিট কার্ড। অপরদিকে নাফিসা তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকার পরেও তার কার্ডটি দ্বারা সকল কেনাকাটা ও বিল পরিশোধ করতে পারেন। অর্থাৎ তার গৃহীত কার্ডে ঋণ সুবিধা রয়েছে। সুতরাং তার কার্ডটি হলো ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকতে হয়। তবে ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। ডেবিট কার্ডে ঋণ সুবিধা নেই। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা থাকায় এ কার্ডের মাধ্যমে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও বাকিতে কেনাকাটা করা যায়। এ প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ডেবিট ও ক্রেডিট কার্ড দুটির মধ্যে নাফিসার ক্রেডিট কার্ডটির সুবিধা তুলনামূলক বেশি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে দুটি কার্ডের কথা উল্লেখ করা হয়েছে তন্মধ্যে কোন কার্ডটির…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর