উদ্দীপকে জনাব দেবাশীষ প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব দেবাশীষ প্রথমে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন। যে হিসাবে যতবার খুশি অর্থ জমা দেওয়া যায় কিন্তু সপ্তাহে দু'বার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়। অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জন্য এ হিসাব অধিক উপযোগী। উদ্দীপকে জনাব দেবাশীষ একজন শিক্ষক। তিনি তাঁর বেতনের অর্থ একটি ব্যাংক হিসাবে জমা করেন। মূলত সঞ্চয়ী হিসাবেই তাঁর বেতনের অর্থ জমা হয়। এ হিসাব থেকে তিনি তার প্রয়োজন অনুসারে নিয়মানুযায়ী জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন। তাঁর হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক থেকে স্বল্পহারে সুদও পাবেন, যা অতিরিক্ত আয়ের সৃষ্টি করবে। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব দেবাশীষ প্রথমে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব দেবাশীষ প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর