জনাব 'M [গণিত] এর জমাকৃত চেকটি ব্যাংক কর্তৃক ফেরত দেওয়ার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] এর জমাকৃত দাগকাটা চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটি ফেরত দেওয়া যৌক্তিক হয়েছে। চেকে উল্লিখিত তারিখ থেকে ছয় মাস সময়ের মধ্যে ব্যাংকে উপস্থাপন করা না হলে চেকটি বাসি চেকে পরিণত হয়। এ ধরনের চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। উদ্দীপকে জনাব 'M [গণিত] জনাব 'N [গণিত] এর নিকট থেকে একটি দাগকাটা চেক পেয়েছিলেন। চেকটি ইস্যুর তারিখ ছিল ২০-০১-২০২৪। তবে জনাব 'M [গণিত] ২০-০৮-২০২৪ তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপন করে। তাই ৬ মাস অতিবাহিত হওয়ায় ব্যাংক চেকটি তাকে ফেরত দেয়। বাসি চেকের অর্থ আইনত ব্যাংক গ্রাহককে পরিশোধে বাধ্য নয়। এ ধরনের চেক ব্যাংকে উপস্থাপন করা হলে ব্যাংক চেকটি অমর্যাদা করে। সেক্ষেত্রে গ্রাহকের পক্ষেও আইনত কিছু করার থাকে না। তাই বলা যায়, জনাব 'M [গণিত] এর চেকটি বাসি চেক হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটি ফেরত দেওয়া যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব 'M এর জমাকৃত চেকটি ব্যাংক কর্তৃক ফেরত দেওয়ার যৌক্তিকতা উদ্দীপ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর