উদ্দীপকে কোন নীতির কারণে মি. 'P [গণিত] এর প্রস্তাবে বিমা কোম্পানি রাজি হয়নি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিমায়োগ্য স্বার্থের নীতির কারণে জনাব মি. 'P [গণিত] এর প্রস্তাবে বিমা প্রতিষ্ঠান বাড়িটি বিমা করতে সম্মত হয়নি। বিমাযোগ্য স্বার্থ বলতে বিমাগ্রহীতার মালিকানাস্বত্ব বা আর্থিক স্বার্থকে বোঝায়। সুতরাং বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে বিমাগ্রহীতার আর্থিক ক্ষতির বিষয়টি জড়িত থাকে। বিমাযোগ্য স্বার্থ ছাড়া বিমাচুক্তি করা যায় না। উদ্দীপকে মি. 'P [গণিত] যে বাড়িতে থাকেন বাড়িটি তার বাবার নামে ছিল। সুতরাং বাড়িটির প্রকৃত মালিক তার বাবা। ভূমিকম্পজনিত ঝুঁকির কথা বিবেচনা করে বিমা কোম্পানির কাছে মি. 'P [গণিত] বাড়িটি বিমা করতে চায়। এ বাড়িতে মি. 'P [গণিত] এর আর্থিক স্বার্থ নেই, কারণ বাড়িটি তার বাবার। এজন্য বিমা কোম্পানি বিমা করতে অস্বীকৃতি জানায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বিমাযোগ্য স্বার্থের নীতির কারণে মি. 'P [গণিত] এর প্রস্তাবে বিমা প্রতিষ্ঠান বাড়িটি বিমা করতে সম্মত হয়নি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নীতির কারণে মি. 'P এর প্রস্তাবে বিমা কোম্পানি রাজি হয়…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর