মি. 'X [গণিত] কোন ধরনের বিমা করলেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. 'X [গণিত] গোষ্ঠী বিমাচুক্তি সম্পাদন করেছেন। যে বিমাব্যবস্থায় একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয় তাকে গোষ্ঠী বিমা বলে। নিয়োগকর্তা এ ধরনের বিমা করে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে। উদ্দীপকে মি. 'X [গণিত] তার কোম্পানিতে কর্মরত কর্মীদের নিরাপত্তার জন্য একক বিমাপত্রের অধীনে জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটি বিমাচুক্তি করেন। মূলত একক বিমাপত্রের অধীনে একই গোষ্ঠীভুক্ত অনেক ব্যক্তির জীবনের জন্য নিয়োগকর্তা গোষ্ঠী বিমাচুক্তি করেন। মি. 'X [গণিত] এর গৃহীত বিমাপত্র গোষ্ঠী বিমার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. 'X [গণিত] গোষ্ঠী বিমাচুক্তি সম্পাদন করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. 'X কোন ধরনের বিমা করলেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর