উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক জনাব আলমের ছেলের বিমাদাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলমের ছেলের বিমাপত্রে উল্লিখিত মনোনীত ব্যক্তি নয় বিধায় বিমা কোম্পানি কর্তৃক তার বিমাদাবি প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে। আজীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যু ঘটলে তখন রিমাপত্রে উল্লিখিত মনোনীত ব্যক্তিকে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করে। মনোনীত ব্যক্তি না হলে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধে অপারগতা প্রকাশ করে। উদ্দীপকের জনাব আলম, একটি আজীবন বিমাপত্র খুলেছিলেন। মনোনীত ব্যক্তি হিসেবে চুক্তিতে তার স্ত্রীর নাম দেন। ছয়টি নিয়মিত কিস্তি পরিশোধের পর তিনি মারা গেলে তার স্ত্রী ও ছেলে পৃথকভাবে বিমাদাবি করলে বিমা কোম্পানি তার স্ত্রীকে বিমাদাবি পরিশোধ করে কিন্তু তার ছেলের বিমাদাবি প্রত্যাখ্যান করে, যা যৌক্তিক। আজীবন বিমাচুক্তি সম্পাদনকালে বিমাগ্রহীতা জনাব আলম তার স্ত্রীর নাম চুক্তিতে উল্লেখ করেছিলেন। তাই চুক্তিতে উল্লিখিত ব্যক্তি ছাড়া বিমা কোম্পানি তার মৃত্যুতে অন্যকাউকে, বিমাদাবি পরিশোধে আইনত বাধ্য নয়।জনাব আলম চুক্তি সম্পাদনকালে তার ছেলেকে মনোনীত না করায় চুক্তিতে তার ছেলের নাম উল্লেখ নেই। তাই তার ছেলের বিমাদাবি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক জনাব আলমের ছেলের বিমাদাবি প্রত্যাখ্যা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর