উদ্দীপকে সাকিবের ব্যাংকটি কোন ধরনের ঋণ প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাকিবের কর্মরত শিল্প ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। দেশের শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক গঠিত হয়, তাকে শিল্প ব্যাংক বলা হয়। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে। উদ্দীপকে সাকিব একটি ব্যাংকে কর্মরত। তার ব্যাংকটির কাজ হলো দেশের শিল্পপ্রতিষ্ঠানের উন্নতিসাধন করা। মূলত শিল্প খাতের মতো বিশেষ খাতে উন্নতিসাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো শিল্প ব্যাংক। এ ধরনের ব্যাংক শিল্প প্রতিষ্ঠানের স্থায়ী মূলধন সরবরাহের লক্ষ্যে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এছাড়া প্রয়োজনে স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে। পাশাপাশি শেয়ার ও ঋণপত্র বিক্রয়ে সহযোগিতা করে। সুতরাং বলা যায়, সাকিবের কর্মরত শিল্প ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সাকিবের ব্যাংকটি কোন ধরনের ঋণ প্রদান করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর