উদ্দীপকে রাকিবের ব্যাংকটি সাকিবের ব্যাংক অপেক্ষা আলাদা প্রকৃতির কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রাকিবের কর্মরত ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক বিধায় সাকিবের শিল্প ব্যাংক অপেক্ষা আলাদা প্রকৃতির। যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অপরদিকে, যে প্রতিষ্ঠান মূলত শিল্প খাতের উন্নয়নে কাজ করে তাকে শিল্প ব্যাংক বলা হয়। শিল্প ব্যাংক অপেক্ষা বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম অনেক বিস্তৃত। উদ্দীপকে সাকিবের ব্যাংকটি মূলত শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে। সুতরাং ব্যাংকটি হলো বিশেষায়িত ব্যাংকের অন্তর্ভুক্ত শিল্প ব্যাংক। অপরদিকে, রাকিবের কর্মরত ব্যাংকটির মূল কাজ হলো আমানত সংগ্রহ, ঋণদান ও আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করা। সুতরাং কার্যক্রম বিবেচনায় রাকিবের ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। শিল্প ব্যাংক মূলত একটি বিশেষ খাতের উন্নয়নে কাজ করে। তবে বাণিজ্যিক ব্যাংক দেশের সামগ্রিক সকল খাতের উন্নয়নসাধনে কাজ করে থাকে। তাই ব্যাংকটি দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে আমানত সংগ্রহ করে। সংগৃহীত আমানতের মাধ্যমে মূলধন গঠন করে। উক্ত মূলধন বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণদান ও বিনিয়োগ করে। এছাড়া বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে ব্যাংকটি প্রত্যয়পত্র ও. ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় পরামর্শ ব্যবসায়ীদের দিয়ে থাকে। তাই বলা যায়, রাকিবের বাণিজ্যিক ব্যাংকটি সাকিবের শিল্প ব্যাংক অপেক্ষা আলাদা প্রকৃতির।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রাকিবের ব্যাংকটি সাকিবের ব্যাংক অপেক্ষা আলাদা প্রকৃতির কেন…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর