মি. মোসলেমের পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকটি কি কার্যকরী ভূমিকা পালন করতে পারবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. মোসলেমের পরিকল্পনা বাস্তবায়নে উদ্দীপকে উল্লিখিত কৃষি ব্যাংকটি কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। কৃষি ব্যাংক দেশের কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে কৃষকদের অর্থসংস্থানের জন্য প্রতিষ্ঠিত। এ ধরনের ব্যাংকের মূল কাজ হলো স্বল্প সুদে কৃষি যন্ত্রপাতি, সার, বীজ তথা কৃষি উন্নয়নে প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করা। উদ্দীপকে মি. মোসলেম একজন আলু চাষি। তিনি কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষি ব্যাংকের সন্ধান পেয়েছেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন উক্ত ব্যাংক হতে প্রয়োজনে স্বল্প সুদে ঋণ গ্রহণ করবেন এবং উদ্বৃত্ত অর্থ জমা রাখবেন। কৃষি ব্যাংকটির মাধ্যমে তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন। কৃষি ব্যাংক কৃষকদের কৃষি সরঞ্জাম ও চাষাবাদের প্রয়োজনীয় উপকরণ ক্রয়ে স্বল্প ও প্রয়োজনে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এছাড়া কৃষকদের ন্যূনতম প্রাথমিক জমা নিয়ে সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা করে দেয়। উক্ত হিসাবে যেকোনো পরিমাণ অর্থ কৃষকরা সঞ্চয় করতে পারেন। যেহেতু মি. মোসলেম আলু চাষি এবং তার খাতটি কৃষির অন্তর্ভুক্ত তাই উদ্দীপকে উল্লিখিত কৃষি ব্যাংকটি মি. মোসলেমের পরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. মোসলেমের পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকটি কি কার্যকরী ভূমিকা পালন …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর