গারনিশি অর্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: গ্রাহকের কোনো হিসাব বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর কোনো অর্ডার প্রদত্ত হলে তাকে গারনিশি অর্ডার বলে। পাওনাদারের পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে আদালত ব্যাংকের প্রতি গারনিশি অর্ডার জারি করে থাকে। পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে আদালত যদি প্রমাণ পায় যে, আমানতকারী আবেদনকারীর নিকট দায়গ্রস্ত তবেই এরূপ নির্দেশ দেওয়া হয়ে থাকে। এরূপ অর্ডার পাওয়ার পর ব্যাংকের কর্তব্য হলো এ বিষয়ে গ্রাহককে অবহিত করা এবং উক্ত অর্ডার প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঐ হিসাবের লেনদেন বন্ধ রাখা।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
গারনিশি অর্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর