উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি মি. মোসলেমকে কোন ধরনের সহায়তা দিতে পারবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কৃষি ব্যাংকটি মি. মোসলেমকে ঋণদান ও কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবে। যে ব্যাংক মূলত কৃষিখাতের উন্নয়নে কাজ করে থাকে, তাকে কৃষি ব্যাংক বলে। এ ব্যাংক কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ে ঋণ সরবরাহ করে থাকে। এছাড়া কৃষিখাতের উন্নয়নে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। উদ্দীপকে কৃষি ব্যাংকের কথা বলা হয়েছে। কেননা মূলত কৃষি উন্নয়নে কাজ করে থাকে বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক। এ ব্যাংক মি. মোসলেমকে আলু চাষাবাদের জন্য ঋণ দিয়ে সহায়তা করতে পারবে। আলু চাষের উন্নতিকল্পে উক্ত বিষয়ে পরামর্শ দিতে পারবে। এছাড়া ব্যাংকে হিসাব খোলার ব্যবস্থা করে সঞ্চয়ের উৎসাহ সৃষ্টিতে সহায়তা করতে পারবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি মি. মোসলেমকে কোন ধরনের সহায়তা দিতে পারবে…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর