উদ্দীপকে লেনদেন বিবেচনায় সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে সঞ্চয়ী হিসাবটি মি. মাহিমের জন্য উত্তম বলে আমি মনে করি।
সঞ্চয়ী হিসাব খুলে গ্রাহক যেকোনো সময় অর্থ জমা ও সপ্তাহে দু'বার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন। অপরদিকে স্থায়ী হিসাবে এ ধরনের সুবিধা নেই। এ হিসাবের অর্থ মেয়াদ শেষে লাভসহ এককালীন উত্তোলন করতে হয়।
উদ্দীপকে মি. মাহিম একজন চাকরিজীবী। তিনি প্রথমে রূপসা ব্যাংকে একটি স্থায়ী হিসাব খুলেছিলেন। পরবর্তীতে লেনদেনের সুবিধা বিবেচনায় ব্যাংকারের পরামর্শে অন্য একটি হিসাব খুলেন। উক্ত হিসাবে তিনি নিয়মিত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। বৈশিষ্ট্য বিবেচনায় তিনি সঞ্চয়ী হিসাব খুলেছেন।
স্থায়ী হিসাবে ব্যাংক কোনো চেক বই প্রদান করে না। কারণ এ হিসাবে জমাকৃত অর্থ যেকোনো সময় উত্তোলন করা যায় না। তবে উক্ত হিসাবে জমার বিপরীত ব্যাংক উচ্চহারে সুদ দেয়। অন্যদিকে, মি. মাহিম চান তার প্রয়োজনে নিয়মিত অর্থ জমা ও উত্তোলন করতে। এক্ষেত্রে বহুমুখী লেনদেনের সুবিধা বিবেচনায় তার জন্য সঞ্চয়ী হিসাবটি উত্তম বিবেচিত হবে। কেননা এ হিসাবে তিনি তার প্রয়োজন অনুসারে টাকা জমা, উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং সেবা নিতে পারবেন। তাই বলা যায়, লেনদেন বিবেচনায় মি. মাহিমের জন্য সঞ্চয়ী হিসাব উত্তম।