কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রথমে কোন নীতি গ্রহণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ঋণ নিয়ন্ত্রণের খোলাবাজার নীতি গ্রহণ করে। যে নীতির আলোকে বাজারে অর্থ সরবরাহ হ্রাস-বৃদ্ধির কৌশল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বন্ড, সিকিউরিটিজ, বিল ইত্যাদি ক্রয়-বিক্রয় করে তাকে খোলাবাজার নীতি বলে। এ. নীতি প্রয়োগে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস-বৃদ্ধি করা সম্ভব হয়। উদ্দীপকে লক্ষণীয় যে, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন খাতে অতিরিক্ত ঋণ প্রদান করায় দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই বাজারে অর্থ সরবরাহ কমাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের সরকারি বন্ড আকর্ষণীয় শর্তে বিক্রয় করে। জনগণ উক্ত বন্ড ক্রয়ের কারণে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হবে। এতে করে বাণিজ্যিক ব্যাংকের অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং ঋণদান ক্ষমতা কমবে। ফলে বাজারে ঋণ নিয়ন্ত্রণ সম্ভব হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের কার্যক্রম ঋণ নিয়ন্ত্রণের খোলাবাজার নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে খোলাবাজার নীতি গ্রহণ করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রথমে কোন নীতি গ্রহণ করে?…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর