উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় নীতি গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় নীতি তথা জমার হার পরিবর্তন নীতি গ্রহণ যৌক্তিক হয়েছে। তালিকাভুক্ত ব্যাংকসমূহ আমানতের যে অংশে নগদে ও অংশবিশেষ বন্ড বা সিকিউরিটিজ কিনে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, এ জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণ কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে। এক্ষেত্রে নগদে যে অর্থ জমা রাখে তাকে নগদ জমার হার বলে। উদ্দীপকে লক্ষণীয় যে, কেন্দ্রীয় ব্যাংক প্রথমে মুদ্রাস্ফীতি রোধে ঋণ নিয়ন্ত্রণে খোলাবাজার নীতির প্রয়োগ করে। তবুও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীতে তালিকাভুক্ত ব্যাংকের নগদ জমার হার ১% বৃদ্ধি করায় তা নিয়ন্ত্রণে আসে। এ ধরনের ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জমার হার পরিবর্তন নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস করার পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে নগদ জমার হার ১% বৃদ্ধি করায় তালিকাভুক্ত ব্যাংক থেকে পূর্বের তুলনায় ১% অধিক নগদ জমা 'কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হয়েছে। ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পেয়েছে এবং বাজারে অর্থ বা ঋণ সরবরাহ কমছে। একই সাথে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় নীতি তথা জমার হার পরিবর্তন নীতি গ্রহণ যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতী…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর