উদ্দীপকে উল্লিখিত মি. আবির 'উর্বশী ব্যাংক পিএলসি'-এর নিজ হিসাবে চেকটি জমা দিয়ে পরবর্তীতে নতুন চেক কেটে টাকা উত্তোলন করতে পারবেন।
যে দাগকাটা চেকে দুই দাগের মাঝখানে 'ব্যাংক' শব্দের উল্লেখ থাকে, তাকে বিশেষ দাগকাটা চেক বলে। এরূপ চেকের অর্থ দুই দাগের মধ্যে উল্লিখিত ব্যাংকের প্রাপকের হিসাবে জমা দেওয়া ছাড়া এর অর্থ উত্তোলন করা যায় না।
উদ্দীপকে লক্ষণীয় যে, মি. আবির তার ব্যবসায়ী বন্ধু মি. জামালের নিকট থেকে ১০ লক্ষ টাকার একটি চেক পেলেন। মি. জামাল চেকটির বাম কোণে আড়াআড়িভাবে দুটি দাগ টেনে মাঝখানে 'উর্বশী ব্যাংক পিএলসি' কথাটি লিখে দিলেন। অর্থাৎ চেকটি বিশেষ দাগকাটা চেকে পরিণত হলো। তাই মি. আবির উক্ত বিশেষ দাগকাটা চেকের টাকা উত্তোলন করার জন্য 'উর্বশী ব্যাংক পিএলসি'-এর নিজ হিসাবে চেকটি জমা দিয়ে পুনরায় চেক কেটে চেকটির অর্থ উত্তোলন করতে পারবেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. আবির 'উর্বশী ব্যাংক পিএলসি'-এর নিজ হিসাবে চেকটি জমা দিয়ে পুনরায় চেক কেটে টাকা উত্তোলন করতে পারবেন।